সীমান্তে বিজিবির অভিযান

নাইক্ষ‍্যংছড়িতে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার পাহাড়ি সীমান্ত এলাকায় দু’টি পৃথক অভিযান পরিচালনা করে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ বছির আহমদ (৫০) নামের এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি।

Location :

Bandarban
নাইক্ষ‍্যংছড়িতে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ১
নাইক্ষ‍্যংছড়িতে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ |নয়া দিগন্ত

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার পাহাড়ি সীমান্ত এলাকায় দু’টি পৃথক অভিযান পরিচালনা করে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ বছির আহমদ (৫০) নামের এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি।

আটক বছির আহমদ উখিয়ার বালুখালী ৯ নম্বর এফডিএমএন (রোহিঙ্গা) ক্যাম্পে বসবাসরত আবু সিদ্দিকের ছেলে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ ঘুমধুম বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩১ থেকে ১ কিমি বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।

ওই অভিযানে বিজিবি টহলদল উখিয়া বালুখালী ৯ নম্বর এফডিএমএন (রোহিঙ্গা) ক্যাম্পে বসবাসরত আবু সিদ্দিকের ছেলে বছির আহম্মেদ (৫০)-কে ৮০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

একই অভিযানিক দল ওই অভিযানের পূর্বে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনস্থ বাইশফাঁড়ী বিওপির একটি চৌকষ আভিযানিক দল একটি সফল অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩৬ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি আভিযানিক দল বর্ণিত স্থান থেকে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ২,৫০,০০০ পিস বার্মিজ ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

আটক রোহিঙ্গা নাগরিককে ইয়াবা ট্যাবলেটসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা করতে পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রোহিঙ্গা নাগরিকসহ ইয়াবা জব্দের ঘটনা নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে সীমান্তবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।