সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় মুন্সীগঞ্জে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বাদ আসর জেলা শহরের কৃষি ব্যাংক এলাকায় এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মোনাজাতের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব মো: মহিউদ্দিন। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো এ দোয়া মাহফিলের আয়োজক হিসেবে অংশগ্রহণ করে।
এছাড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও পাঁচ বারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই ও জেলা বিএনপির বর্তমান সভাপতি মিজানুর রহমান সিনহার সুস্থতা কামনাতেও বিশেষ দোয়া করা হয়।
এর আগে একই স্থানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন তেলাওয়াত করেন শতাধিক মাদরাসা শিক্ষার্থী।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, মো: শহীদুল ইসলাম শহীদ, সাইদুর রহমান ফকির, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শাহাদত হোসেন সরকার, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো: আব্দুল মতিন, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, মিরকাদিম পৌর বিএনপির আহ্বায়ক মো: জসিমউদ্দিন, রামপাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: মিল্লাত হোসেন, যুবদলের সাবেক সদস্য সচিব মু: মাসুদ রানা, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো: মহসিন মিয়া ও জেলা ছাত্রদলের সভাপতি মো: আবুল হাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।



