মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় অভিযান চালিয়ে মাদক কারবারি স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Muradnagar
মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার |নয়া দিগন্ত

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় অভিযান চালিয়ে মাদক কারবারি স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পিরোজপুর জেলা সদরের শিকারপুর এলাকার মরহুম মো: হামিদ মিয়ার ছেলে মো: বাবুল মিয়া (৪৮) ও তার স্ত্রী জোসনা বেগম (৪৫) (বর্তমানে চাপিতলা গ্রামে বসবাসরত) ও চাপিতলা গ্রামের শিশু মিয়ার ছেলে মো: আব্দুল আলীম (৩৬)।

বাঙ্গরা বাজার থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো: আকবর হোসেন সংগীয় ফোর্সসহ চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামের মো: বাবুল মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এ সময় তার কাছে রক্ষিত ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল কাদের বলেন, ‘মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান ওসি।