জীবননগরে পুলিশের অভিযানে তিন মাদকসেবী গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Location :

Chuadanga
জীবননগরে পুলিশের অভিযানে তিন মাদকসেবী গ্রেফতার
জীবননগরে পুলিশের অভিযানে তিন মাদকসেবী গ্রেফতার |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে গ্রেফতার ব্যক্তিদের জীবননগর থানা হেফাজতে নেয়া হয়।

গ্রেফতাররা হলেন— সদরপাড়া গ্রামের বাবলুর রহমানের ছেলে ইকবাল হোসেন (৩২), গোয়ালপাড়া গ্রামের এড়েং পাখির ছেলে ছালাম (৫০) এবং একই গ্রামের মৃত ইসলাম মণ্ডলের ছেলে ইন্নাল হোসেন (৫০)।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে সামারি ট্রায়ালের জন্য আদালতে উপস্থাপন করা হবে।

তিনি আরো বলেন, জেলা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশনায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।