চট্টগ্রামের পটিয়া পৌর সদরের বাইপাস ইন্দ্রপুল সেতুর নীচ থেকে জসীম উদ্দীন(৪২) এক মাইক্রো চালকের লাশ উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ।
বুধবার (১৮ জুন) বিকেল ৫টার দিকে ওই লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত জসিম পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আল্লাই গ্রামের মরহুম ইলিয়াছের ছেলে বলে জানা গেছে।
প্রতিবেশী ইকবাল গণমাধ্যমকে জানান, নিহত জসিমসহ আমি একটি মাইক্রোবাস ক্রয় করি। জসিম গাড়িটি ভাড়ায় চালায়। মঙ্গলবার রাত ১০টার দিকে গাড়িটি পার্কিংয়ে রেখে সে চলে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। পরে বুধবার বিকেলে পৌর সদরের ইন্দ্রপুল সেতুর নিচে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, ‘এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠান হয়েছে।’



