রায়পুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রায়পুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে জামায়াতের গণমিছিল
রায়পুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে জামায়াতের গণমিছিল |নয়া দিগন্ত

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে রায়পুর বড় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য মাস্টার ইসমাইল হোসেন ও অধ্যাপক মনির আহমেদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইয়্যেদ নাজমুল হুদা, সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল, পৌর জামায়াতের আমির হাজী ফজলুল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট কামাল উদ্দিন এবং সেক্রেটারি আশরাফুর রহমান রাকিবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। একই সঙ্গে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

গণমিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী এবং সমর্থকেরা অংশ নেন।