চুয়াডাঙ্গায় মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল

মঙ্গলবার বিকেলে চেম্বার ভবনের মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চুয়াডাঙ্গা জেলা শাখা এ আয়োজন করে।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
ইফতার মাহফিল
ইফতার মাহফিল |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে চেম্বার ভবনের মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চুয়াডাঙ্গা জেলা শাখা এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসাদুজ্জামান, হাদী জিয়াউদ্দিন আহমেদ ও আবু হাসানুজ্জামান নূপুর। আলোচক হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলার সাবেক আমির আনোয়ারুল হক মালিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা: মাহবুবুর রহমান (মিলন)। সঞ্চালনা করেন ডা: রোকনুজ্জামান (রুবেল) ও ডা: শফিক আহমেদ।

বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে মানবিকতা ও সহমর্মিতার শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করা গেলে একটি ন্যায্য ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুস শুকুর মালিক। পরে উপস্থিত সবাই ইফতারে অংশ নেন।