নীলফামারীতে ইঞ্জিন লাইনচ্যুত, সাড়ে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

সাড়ে পাঁচ ঘণ্টা পর নীলফামারী-সৈয়দপুর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১৭ মে) সকাল সোয়া ৮টার দিকে নীলফামারীর খয়রাত নগর রেলস্টেশন এলাকায় খুলনাগামী ‘খুলনা মেইল’ ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়।

আবদুল গফুর, নীলফামারী

Location :

Nilphamari
নীলফামারীর খয়রাত নগর রেলস্টেশন এলাকায় ট্রেন
নীলফামারীর খয়রাত নগর রেলস্টেশন এলাকায় ট্রেন |নয়া দিগন্ত

সাড়ে পাঁচ ঘণ্টা পর নীলফামারী-সৈয়দপুর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১৭ মে) সকাল সোয়া ৮টার দিকে নীলফামারীর খয়রাত নগর রেলস্টেশন এলাকায় খুলনাগামী ‘খুলনা মেইল’ ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়।

জানা গেছে, লাইনের ওপর পড়ে থাকা গাছের ডালের কারণে লাইনচ্যুত হয় নীলফামারীর চিলাহাটি রেলস্টেশন থেকে ছেড়ে আসা খুলনা মেইল ট্রেনটি। পরে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনটিকে দুপুর ১টার দিকে উদ্ধার করে। উদ্ধারের পর দেড়টার দিকে খুলনার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। লাইনচ্যুতের ঘটনায় ট্রেন চলাচল বন্ধ থাকে ওই সময়ে।

নীলফামারী রেলস্টেশনের মাস্টার মিঠুন রায় জানান, দুপুর দেড়টার দিকে খুলনার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গাছের ডালের কারণে ইঞ্জিনের সামনের দু’টি চাকা লাইনচ্যুত হয়।