খাগড়াছড়ির পানছড়ি উপজেলার আদি ত্রিপুরা পাড়া নামক স্থান থেকে অবৈধভাবে কর্তন করা সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)
বিজিবি সূত্র জানায়, বুধবার (৪ মার্চ) সকাল ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েব সুবেদার ব্যান্ড মো: তুষার হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪০ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
জব্দকৃত কাঠসমূহ পানছড়ি বন বিভাগের কার্যালয়ে জমা করা হয়েছে।
বিজিবি সূত্র আরো জানায়, সীমান্ত রাক্ষার পাশাপাশি পার্বত্য এলাকায় শান্তি শৃঙ্খলা বাজায় রাখতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।



