উথলীতে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

‘পাকশী বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করবে।’

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
উথলীতে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
উথলীতে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেল স্টেশনের অদূরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উথলী স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে দর্শনার দিকের মেইন লাইনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন চুয়াডাঙ্গার দিকে যাওয়ার পথে উথলী স্টেশনের ক্রসিং পার হয়ে মূল লাইনে ওঠার সময় শেষের একটি বগি—যেটি রেলকর্মীদের বিশ্রামঘর হিসেবে ব্যবহৃত হয়—লাইনচ্যুত হয়ে পড়ে। এ দুর্ঘটনার ফলে খুলনার সাথে দেশের সব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু রায় বলেন, ‘পাকশী বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করবে।’

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হবে না।