পরীক্ষার খাতা না দেখানোয় সহপাঠীকে কুপিয়ে জখম, আটক ৪

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসএসসি পরীক্ষার শেষ দিনে পরীক্ষা শেষে অন্য পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় ৪ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
পরীক্ষার খাতা না দেখানোয় সহপাঠীকে কুপিয়ে জখম, আটক ৪
পরীক্ষার খাতা না দেখানোয় সহপাঠীকে কুপিয়ে জখম, আটক ৪ |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসএসসি পরীক্ষার শেষ দিনে পরীক্ষা শেষে অন্য পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় ৪ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৭ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বারইয়ারহাট ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন বারইয়ারহাট পৌর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী শাখাওয়াত হোসেন জিহান এবং মুনায়েমকে উত্তরপত্র দেখানোর অনুরোধ করেন একই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের কয়েকজন পরীক্ষার্থী।

এ সময় উত্তরপত্র না দেখানোয় পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে ওই স্কুলের ১০-১২ জন পরীক্ষার্থী জিহান এবং মুনায়েমকে ছুরিকাঘাত করে জখম করে। পরে অন্য সহপাঠীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনার পরপরই পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার করেরহাট বাজার এলাকা থেকে ঘটনায় জড়িত ৪ কিশোরকে গ্রেফতার করেছে।

গ্রেফতারদের মধ্যে রয়েছে সাজিদ হোসেন রাফি (১৭), মুক্তাদুল ইসলাম মাহিদ (১৭), নওশীন ইসলাম রামীম (১৭) এবং মোশারফ হোসেন (১৭)। তারা সবাই করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘রাতব্যাপী অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।