রাণীনগরে সাংবাদিকদের সৌজন্যে জামায়াতের ইফতার মাহফিল

জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার আমির ডা: আনজির হোসেনের সভাপতিত্বে রমজানের তাৎপর্য ও কল্যাণকর রাষ্ট বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মো: খাবিরুল ইসলাম।

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)

Location :

Naogaon
বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইফতার মাহফিল
বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইফতার মাহফিল |নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগর রাণীনগর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ‍্যোগে সাংবাদিকদের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার আমির ডা: আনজির হোসেনের সভাপতিত্বে রমজানের তাৎপর্য ও কল্যাণকর রাষ্ট বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মো: খাবিরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস ও সেক্রেটারি সামিনুর ইসলাম শামীম।

এ সময় উপস্থিত ছিলেন রাণীনগর প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদ, সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, সহ-সভাপতি কাজী আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাবেক সভাপতি এস এম সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদ, সদস্য সাইফুল ইসলাম শাহীন, প্রেসক্লাব রাণীনগরের সভাপতি মুরাদ চৌধূরী সেলিম, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরঙ্গজেব রাব্বী, সাধারণ সম্পাদক সুকুমল প্রামানিকসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।