কাঁঠালিয়ায় ইয়াবাসহ যুবক আটক

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু নাছের রায়হান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Jhalokati
কাঁঠালিয়া থানায় ইয়াবাসহ আটক বেলাল হোসেন
কাঁঠালিয়া থানায় ইয়াবাসহ আটক বেলাল হোসেন |নয়া দিগন্ত

ঝালকাঠির কাঁঠালিয়ায় ইয়াবাসহ মো: বেলাল হোসেন (৪০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বটতলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

আটক বেলাল হোসেন উপজেলার দক্ষিণ আনইলবুনিয়া পাঁচ নম্বর ওয়ার্ডের মরহুম হাসান আলি খানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল হক ও হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল ফায়ার সার্ভিসের সামনের রাস্তায় অভিযান চালায়। এ সময় বেলাল হোসেনের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু নাছের রায়হান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।