তজুমদ্দিনে ইলিশ অভয়াশ্রম এলাকার জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

‘ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মাছ ধরা নিষিদ্ধের সময়ে জেলেদের কষ্ট লাঘবে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। জেলেরা সরকারের নির্দেশনা মেনে চললে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরো বৃদ্ধি পাবে।’

হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন (ভোলা)

Location :

Bhola
জেলেদের মাঝে খাদ্যপণ্য বিতরণ
জেলেদের মাঝে খাদ্যপণ্য বিতরণ |নয়া দিগন্ত

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ভোলার তজুমদ্দিনে ইলিশ অভয়াশ্রম এলাকার জেলেদের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তার সামগ্রী বিতরণ করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে আট কেজি মশুরডাল, ১০ লিটার সয়াবিল তেল, চার কেজি লবণ, ১২ কেজি আটা ও ১৬ কেজি আলু বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য বিভাগের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আমির হোসেন বলেন, ‘ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মাছ ধরা নিষিদ্ধের সময়ে জেলেদের কষ্ট লাঘবে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। জেলেরা সরকারের নির্দেশনা মেনে চললে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরো বৃদ্ধি পাবে।’

তিনি আরো বলেন, ‘অভয়াশ্রম রক্ষা ও অবৈধভাবে মাছ শিকার বন্ধে সবাইকে সচেতন থাকতে হবে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এটি সংরক্ষণে জেলে ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো: ইকবাল হোসেন, তজুমদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আমির হোসেন, ভোলা জেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমান শুভ, তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু প্রমুখ।

সহায়তা পাওয়া জেলেরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, খাদ্য সহায়তা ঈদের আগমুহূর্তে দেয়ায় তাদের অনেক উপকারে আসবে।