মিরসরাইয়ে জামায়াতের ত্রাণ বিতরণ

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠান আয়োজ করা হয়।

Location :

Chattogram
অনুষ্ঠানে জামায়াত নেতারা অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন
অনুষ্ঠানে জামায়াত নেতারা অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন |নয়া দিগন্ত

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদাতা

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়াহেদপুর ইউনিয়ন শাখার উদ্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠান আয়োজ করা হয়।

ইউনিয়ন জামায়াতের আমির মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির মো: নুরুল কবির।

প্রধান অতিথির বক্তব্যে মো: নুরুল কবির বলেন, ইসলাম মানবতার ধর্ম, তাই আমরা মানবতার কল্যাণে কাজ করে থাকি। যেখানেই মানুষ বিপদে পড়ে, সবার আগে জামায়াত অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

অনুষ্ঠানে মো: তোফাজ্জল হোসেন, আনোয়ার শাহাদাতসহ স্থানীয় জামায়াত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।