নাটোর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অধ্যক্ষ আল আসাদ বিন সাঈদকে সভাপতি এবং সহকারী অধ্যাপক নবীন উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল বুধবার (২৯ জুলাই) ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— লেখক ও গবেষক রবিউল আউয়ালকে সিনিয়র সহ-সভাপতি, ইউসুফ আলী, নজরুল ইসলাম এবং ওমর ফারুককে সহ-সভাপতি করা হয়েছে।
এছাড়াও অধ্যক্ষ আব্দুল মালেককে সাংগঠনিক সম্পাদক, ব্যাংকার আফজাল হোসেনকে দপ্তর সম্পাদক ও রফিকুল ইসলামকে কোষাধ্যক্ষ করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব বৃহস্পতিবার (৩০ জুলাই) এই কমিটি অনুমোদনের সত্যতা নিশ্চিত করেছেন।



