রাজৈর উপজেলার কৃষকেরা ধানে পানি দেয়া ও পাটবীজ রোপনের জন্য মাঠে যখন ব্যস্ত , তখন তারা তেল-ডিজেল না পেয়ে চিন্তিত হয়ে পাত্র নিয়ে ফিলিং স্টেশনের সামনে ভিড় করছেন কিন্তু তেল-ডিজেল না পেয়ে গালে হাত দিয়ে অপেক্ষা করছেন কি উপায় হবে!
কৃষকের সাথে কথা বলে জানা যায়, ধানের ক্ষেত পানির অভাবে ফেটে যাচ্ছে। পাটের জমি ডিজেল না পাওয়ায় চাষ করা যাচ্ছে না। হোসেনপুরের আলকাচ মাতুব্বর, ইশিবপুরের মেরজন খালাসী, শ্রীজুতপুরের রিফাত হোসেন, শাখারপাড়ের বাচ্চু মোল্লাসহ অনেক কৃষক টেকেরহাট হাজী হাসমত ফিলিং স্টেশনের সামনে জড়ো হয়ে বোতল, ক্যান, গ্যালন নিয়ে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন।
এসময় একে অপরকে বলতে শোনা যায় তেল না দিলে গলায় জবেহ করে দিক এরা।
ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, প্রশাসনের নিষেধ থাকায় খোলা পাত্রে ডিজেল-তেল বিক্রি করছি না। কৃষকরা এখানে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন।



