ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে গফরগাঁও খাইরুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। প্রদর্শনীর মাধ্যমে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ গঠনে ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
খাইরুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক কবীর আহমেদের সঞ্চালনায় মাদকবিরোধী সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসিনা মমতাজ, মো. নুরুজ্জামান, মো. মিজানুর রহমান এবং সহকারী শিক্ষক মামুনুর রশিদ প্রমুখ।
সভায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।



