কয়রায় ওষুধ ব্যবসায়ীর ঘরে সিঁধকেটে ঢুকে কুপিয়ে হত্যা

চোর টিনের বেড়ার নিচের মাটি সরিয়ে সিঁধকেটে ঘরে প্রবেশ করে। এ সময় ভবতোষ মৃধা বিষয়টি বুঝতে পারলে তারা ভবতোষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শ্বাসনালি কেটে দেয়।

কয়রা (খুলনা) সংবাদদাতা

Location :

Koyra
ভবতোষ মৃধা
ভবতোষ মৃধা |নয়া দিগন্ত

খুলনার কয়রায় উপজেলায় গভীর রাতে সিঁধকেটে ঘরে ঢুকে ভবতোষ মৃধা (৪৫) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলায় আহত হয়েছেন তার স্ত্রী বিভা মৃধা (৩৫)।

সোমবার (১৮ মে) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন এর মহেশ্বরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ভবতোষ মৃধা গিলাবাড়ী বাজারের মেসার্স ‘অনুষ্কা ফার্মেসি’র সত্ত্বাধিকারী ছিলেন । এ ঘটনায় মহেশ্বরীপুর ও গিলাবাড়ি বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে একদল চোর টিনের বেড়ার নিচের মাটি সরিয়ে সিঁধকেটে ঘরে প্রবেশ করে। এ সময় ভবতোষ মৃধা বিষয়টি বুঝতে পারলে তারা ভবতোষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শ্বাসনালি কেটে দেয়। এ সময় তার স্ত্রী বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা ভবতোষ মৃধাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় নিহতের স্ত্রী বিভা মৃধা সেখানে চিকিৎসাধীন রয়েছেন ‌।

এ বিষয়ে কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শাহ আলম বলেন, ‘ব্যবসায়ী ভবতোষ মৃধা হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।