বগুড়ায় ইসলামিক এডুকেশন সোসাইটির বৃত্তির চেক ও সনদ বিতরণ

বগুড়ায় ইসলামিক এডুকেশন সোসাইটির বৃত্তির চেক ও সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বগুড়া শহরের বাদুরতলার আদর্শ স্কুলে এ চেক ও সনদ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বৃত্তির টাকার চেক ও সনদ বিতরণ করছেন অধ্যাপক আ স ম আব্দুল মালেক
বৃত্তির টাকার চেক ও সনদ বিতরণ করছেন অধ্যাপক আ স ম আব্দুল মালেক |নয়া দিগন্ত

বগুড়ায় ইসলামিক এডুকেশন সোসাইটির বৃত্তির চেক ও সনদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বগুড়া শহরের বাদুরতলার আদর্শ স্কুলে এ চেক ও সনদ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বগুড়া জেলার ২৭ জন শিক্ষার্থীকে বৃত্তির চেক ও সনদ প্রদান করা হয়।

ইসলামিক এডুকেশন সোসাইটির বগুড়া প্রতিনিধি রেজাউল করিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রোকসানা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদর্শ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার মোহাম্মাদ আলী, স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন ও মোস্তাকুল ইসলাম।