কিশোরগঞ্জে নবনির্বাচিত এমপি বিলকিস ইসলামকে গণসংবর্ধনা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিলকিস ইসলামকে গণসংবর্ধনা দিয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সমূহ।

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

Location :

Kishoreganj
কিশোরগঞ্জে নবনির্বাচিত এমপি বিলকিস ইসলামকে গণসংবর্ধনা
কিশোরগঞ্জে নবনির্বাচিত এমপি বিলকিস ইসলামকে গণসংবর্ধনা |নয়া দিগন্ত

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিলকিস ইসলামকে গণসংবর্ধনা দিয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সমূহ।

মঙ্গলবার (৫ মে) কিশোরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের আয়োজনে এমপিকে গণসংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, আর অন্ধকারে থাকবে না নীলফামারী, সকল খাতে আলোয় আলোকিত হবে। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে এ এলাকাকে আলোকিত ও ভাল কাজ করার সুযোগ দিয়েছেন, সে সুযোগ কাজে লাগিয়ে আপনাদের সকলের সহযোগিতায় স্বনির্ভরশীল ও আলোকিত জেলা হবে নীলফামারী।

তিনি আরো বলেন, আমি এলাকার মানুষ। আপনাদের সাথে সামাজিক, রাজনৈতিক মাঠে ছিলাম। বিগত সরকার উন্নয়ন বঞ্চিত করেছে। আর আমরা উন্নয়ন বঞ্চিত হতে চাই না। আমরা সকলে মিলে এ এলাকাকে ঢেলে সাঁজাতে চাই। আসুন আমরা যার যার অবস্থান থেকে উন্নয়ন করি। আমাকে আপনারা ভাল কাজে ব্যবহার করে এলাকার উন্নয়ন করুণ।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি এস এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার।

এতে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি কাজী একরামুল হক, সহ-সভাপতি হাবিবুল ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা শাওনুল হক শাওন, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হাসান টিপু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আশরাফ অলী প্রমুখ।

আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি, অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ, শিক্ষকরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম ও সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

এর আগে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, সকল অঙ্গ সংগঠন সমূহ নবনির্বাচিত সংসদ সদস্য বিলকিস ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন।