পরিবেশ মন্ত্রী

এদেশের জন্য শহীদ জিয়া ও খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়

‘নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’

Location :

Feni
সাংবাদিকদের সাথে কথা বলছেন পরিবেশ মন্ত্রী
সাংবাদিকদের সাথে কথা বলছেন পরিবেশ মন্ত্রী |নয়া দিগন্ত

ফেনী অফিস ও সোনাগাজী সংবাদদাতা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘এদেশের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।’

তিন বলেন, ‘তাদের পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানও দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন।’

শুক্রবার (২৯ মে) ফেনীর সোনাগাজী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায়কালে মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন। এছাড়া দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার জনসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর ও সদস্য সচিব নিজাম উদ্দীন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, জেলা নারী দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুন ফেরদৌস মিতা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা ও বিপুল সংখ্যক এলাকাবাসী ও দলীয় নেতাকর্মী।

পরে পরিবেশ মন্ত্রী সোনাগাজী উপজেলার বিভিন্ন স্থানে নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।

এর আগে, সকালে দাগনভূঞার দুলামিঞা কটন মিলে জেলা প্রশাসক (ডিসি) মনিরা হক, পুলিশ সুপার (এসপি) মো: শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক ও আনোয়র হোসেন পাটোয়ারী প্রমুখ শুভেচ্ছা বিনিময় করেন।

পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ঈদুল আজহার দিন বিকেলে নিজ নির্বাচনী এলাকায় আসেন। তিনি দাগনভূঞা পৌর শহর ও সিলোনীয়া বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলা বিএনপির আহ্বায়ক মো: আকবর হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী মন্ত্রীকে স্বাগত জানান।

মো: আকবর হোসেন জানান, চার দিনের সফরের দ্বিতীয় দিন আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন মন্ত্রী। আগামীকাল শনিবার (৩০ মে) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সকালে দাগনভূঞায় আয়োজিত অনুষ্ঠানে এবং রোববার (৩১ মে) সকালে সোনাগাজীতে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।