পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আহসান হাবিব পলাশ বলেছেন, ‘ঈদের আগে জনমানুষের সেবা দিতে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। বিশেষ করে মহাসড়কে দুর্ভোগ কমাতে ভূমিকা রাখতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকতে হবে।’
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে পুলিশ যেভাবে সুনাম পেয়েছে ঈদকে সামনে রেখে এটি ধরে রাখতে হবে।’
বুধবার (১১ মার্চ) ফেনী জেলা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার (এসপি) মো: শফিকুল ইসলামের পরিচালনায় শহরের পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন সিনিয়র জেলা ও দায়রা জজ সিরাজুদ্দৌলা কুতুবী, জেলা প্রশাসক (ডিসি) মনিরা হক, ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা: রুবাইয়াৎ বিন করিম, আনসার কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দিন, পিপি মেজবাহ উদ্দিন খান, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আবদুল্লাহ।



