গাসিক টঙ্গী জোনে জন্ম নিবন্ধন সেবায় শৃঙ্খলা ও স্বচ্ছতার মডেল দাঁড় করালেন সুহেলি নাজনীন

গাজীপুর সিটি করপোরেশনের জন্ম নিবন্ধন শাখায় স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে আলোচনায় এসেছেন কর্মকর্তা সুহেলি নাজনীন।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
সুহেলি নাজনীন
সুহেলি নাজনীন |নয়া দিগন্ত

গাজীপুর সিটি করপোরেশনের জন্ম নিবন্ধন শাখায় স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে আলোচনায় এসেছেন কর্মকর্তা সুহেলি নাজনীন।

দীর্ঘদিনের দালালচক্রের প্রভাব ও অনিয়মের চাপে এ শাখায় যেখানে অনেকেই দায়িত্ব নিতে অনাগ্রহী ছিলেন, সেখানে তিনি নিয়মতান্ত্রিক পদ্ধতি চালু করে নাগরিক সেবাকে সহজ ও ঝামেলামুক্ত করেছেন।

নাগরিকের কাগজপত্র যাচাই থেকে তথ্য হালনাগাদ—সব কাজই তিনি কঠোরভাবে নিয়ম মেনে সম্পন্ন করেন। ঘুষ বা অবৈধ সুবিধা-নির্ভর ধারা বন্ধ হয়ে যাওয়ায় দালালচক্র ক্ষুব্ধ হয়ে সম্প্রতি বিভিন্ন অনলাইন পোর্টালে বিভ্রান্তিকর তথ্য প্রচারে নামে। তবে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা একে 'অসৎ স্বার্থান্বেষী মহলের অপপ্রচার' বলে অভিহিত করেছেন।

সুহেলি নাজনীন বলেন, ‘জন্ম নিবন্ধন নাগরিকের অধিকার—এখানে অনিয়মের সুযোগ নেই। সত্য ও নিয়ম মেনে কাজ করলেই দালালদের বিরোধিতা আসে।’

সেবাগ্রহণকারীরা জানান, ‘স্বচ্ছতা বজায় রাখতে সুহেলির কঠোর অবস্থান জন্ম নিবন্ধন শাখায় একটি কার্যকর, সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব পরিবেশ তৈরি করেছে—যার সুফল এখন সাধারণ মানুষ পাচ্ছেন।’