কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের উদ্যোগে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার
কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের উদ্যোগে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) মহানগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট মো: শাহজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক মো: আবদুল মতিন, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মো: মোছলেহ উদ্দিন।

এসময় বক্তব্য রাখেন সেক্রেটারি মাওলানা মো: মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কাউন্সিলর মোশাররফ হোসাইন।

অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান সোহেল।

সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব সহিদ উল্লাহ মিয়াজী, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক ও সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল।

উপস্থিত ছিলেন- কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সহ সাধারণ সম্পাদক বাহার রায়হান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম, গাজীউল হক সোহাগ, গোলাম কিবরিয়া, খায়রুল আহসান মানিকসহ অন্যান্য গণমাধ্যম কর্মী।