পিরোজপুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বিজয়ী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী এলাকার উন্নয়নে বিজিত প্রার্থীকে সাথে নিয়ে কাজ করতে চান।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় পিরোজপুর শহরে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী বলেন, ‘বিজিত প্রার্থীকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই’।
তিনি বলেন, ‘পিরোজপুর-১ আসনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পৌরসভার পানির সমস্যা সমাধান, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, নদীবেষ্টিত এ এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, এলাকাকে মাদক ও দুর্নীতিমুক্ত করাসহ নির্বাচনী অঙ্গীকারগুলো ধাপে ধাপে পালন করার চেষ্টা করব।’
সূত্র : বাসস



