চাঁদপুরে বিএনপি ৪টিতে, স্বতন্ত্র একটিতে বিজয়ী

জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঁচটি আসনের ৭০৬টি ভোট কেন্দ্রের এসব তথ্য জানা গেছে।

ইলিয়াছ পাটওয়ারী, চাঁদপুর

Location :

Chandpur
বিজয়ী প্রার্থীরা
বিজয়ী প্রার্থীরা |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীরা। শুধুমাত্র চাঁদপুর-৪ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঁচটি আসনের ৭০৬টি ভোট কেন্দ্রের এসব তথ্য জানা গেছে।

চাঁদপুর-১ আসনে ১১০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, ধানের শীষের প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন পেয়েছেন এক লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। তার প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট।

চাঁদপুর-২ আসনে ১৫৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যে জানা গেছ, এই আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মো: জালাল উদ্দিন পেয়েছেন এক লাখ ৭০ হাজার ৫৮৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় ছাতা প্রতিকের প্রার্থী মো: বিল্লাল হোসেন পেয়েছেন ৫৪ হাজার ৭৩৩ ভোট।

চাঁদপুর-৩ আসনে ১৬৫ কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ পেয়েছেন এক লাখ ৬৩ হাজার ৬১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াত মনোনীত প্রার্থী মো: শাহজাহান মিয়া পেয়েছেন ৯৬ হাজার ৮১১ ভোট।

চাঁদপুর-৪ আসনে ১১৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৩ হাজার ৫৯৯ ভোট। প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতিকের প্রার্থী মো: হারুনুর রশিদ পেয়েছেন ৬৭ হাজার ৮৩৩ ভোট এবং জামায়াতের মো: বিল্লাল হোসেন মিয়াজী দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৬২ হাজার ২৭৩ ভোট।

চাঁদপুর-৫ আসনের ১৫৮টি কেন্দ্রের ফলাফলে এক লাখ ৮০ হাজার ৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী মো: মমিনুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোটের এলডিবির ছাতা প্রতিকের প্রার্থী মো: নেয়ামুল বশির পেয়েছেন ৭১ হাজার ৮৫০ ভোট।