ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ঝালকাঠি জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন। একইসাথে ঝালকাঠির বর্তমান পুলিশ সুপার মিজানুর রহমানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার
ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার |নয়া দিগন্ত

সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ঝালকাঠি জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন। একইসাথে ঝালকাঠির বর্তমান পুলিশ সুপার মিজানুর রহমানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।

প্রত্যুষ কুমার মজুমদার ২৫তম বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের আগস্টে তিনি নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশেও কর্মরত ছিলেন। পরবর্তীতে তাকে সিআইডিতে বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হয়েছে।