নাটোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসলামী যুব আন্দোলনের জেলা যুব বিষয়ক সম্পাদক আলতাফ রেজা আবির (৩৩) নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলতাফ রেজা আবির নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সৈয়দ ওয়াসিক আলী লাকির ছেলে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা সাংগঠনিক প্রোগ্রাম শেষ করে নাটোরে ফেরার পথে পুলিশ লাইন্সের সামনে এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে আবির নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর আসনে এমপি প্রার্থী মোহাম্মদ আলীকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।



