উজিরপুরে ৭ বসতঘরে আগুন, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

‘আগুনের ঘটনায় পরনের কাপড়-চোপড় ছাড়া আর কিছু রক্ষা করতে পারেনি পরিবারগুলো। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বাকি দু’টি বসতঘরের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।’

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Barishal
উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা গ্রামে বসতঘরে আগুন
উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা গ্রামে বসতঘরে আগুন |নয়া দিগন্ত

বরিশালের উজিরপুরে আগুনে সাতটি বসতঘর পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এতে তাদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা গ্রামের জলিল মল্লিকের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

এলাকাবাসী জানায়, আগুনে স্থানীয় জলিল মল্লিক, কবির মল্লিক, মাজেদ মল্লিক, আব্দুল রব মল্লিক, আব্দুল হক মল্লিক, রাজু মল্লিক, সুজন মল্লিকের বসতঘরসহ মোট সাতটি ঘর পুড়ে গেছে।

বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: মনিরুজ্জামান মন্টু বলেন, ‘আগুনের ঘটনায় পরনের কাপড়-চোপড় ছাড়া আর কিছু রক্ষা করতে পারেনি পরিবারগুলো। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বাকি দু’টি বসতঘরের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।’

উজিরপুর ফায়ার সার্ভিসের সাব- ফিসার আব্দুর রশিদ বলেন, ‘ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ওই বাড়ির অন্য বসতঘরগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।’