সিলেটে পিকআপের ধাক্কায় অধ্যক্ষ নিহত

নিহত খলিলুর রহমান (৫২) সিলেটের গোয়াইনঘাট উপজেলার দশগাঁও নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের সুন্দ্রগাঁও গ্রামের বাসিন্দা।

সিলেট ব্যুরো

Location :

Sylhet

সিলেট-সালুটিকর-কোম্পানীগঞ্জ সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় এক কলেজ অধ্যক্ষ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট পিয়াইনগুল কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের পেছনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান (৫২) সিলেটের গোয়াইনঘাট উপজেলার দশগাঁও নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের সুন্দ্রগাঁও গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনি একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খলিলুর রহমানের আকস্মিক মৃত্যুতে শিক্ষাঙ্গনসহ গোয়াইনঘাট ও সালুটিকর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ জুমা তার জানাজা অনুষ্ঠিত হবে।