নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন

অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও তাদের ভাগ্যোন্নয়নে রাষ্ট্র ও সরকারের কার্যকর ভূমিকা দেখা যায়নি। এ কারণে শ্রমিকদের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
অ্যাডভোকেট আতিকুর রহমান
অ্যাডভোকেট আতিকুর রহমান |নয়া দিগন্ত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নড়াইল জেলা শাখার দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শ্রমিকদের অধিকার, কল্যাণ ও জীবনমান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

শুক্রবার সকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নড়াইল জেলা শাখার উদ্যোগে এ দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও তাদের ভাগ্যোন্নয়নে রাষ্ট্র ও সরকারের কার্যকর ভূমিকা দেখা যায়নি। এ কারণে শ্রমিকদের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

হাফেজ মিরাজুল ইসলামের সঞ্চালনায় এবং আকিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি ও অঞ্চল পরিচালক আখতারুজ্জামান, জামায়াতে ইসলামীর নড়াইল জেলা নায়েবে আমির জাকির হোসেন বিশ্বাস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক মাওলানা মশিউর রহমান এবং নড়াইল জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান পিকুল।