আড়াইহাজারে মাছের জালে উঠে এলো শর্টগান

মাছ ধরার সময় জেলের জালে একটি শর্টগান উঠে এসেছে। অস্ত্রটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি।

Location :

Araihazar
শর্টগান উদ্ধার
শর্টগান উদ্ধার |নয়া দিগন্ত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরার সময় জেলের জালে উঠে এসেছে একটি শর্টগান।

সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় রেজাউল নামের এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলেরা পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎ জালে একটি শর্টগান উঠে আসে। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার থানায় নিয়ে আসে।

পরে আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এসআই শফিউল ইসলাম অস্ত্রের রেজিস্টারের সাথে মিলিয়ে নিশ্চিত করেন, উদ্ধার হওয়া শর্টগানটি আড়াইহাজার থানা-পুলিশের। অস্ত্রটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের শর্টগান। অস্ত্রটির বাট নম্বর ৬৫১।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সব‌জেল হো‌সেন জানান, শর্টগানটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি। কিভাবে অস্ত্রটি পুকুরে গেল এবং এতদিন সেখানে পড়ে ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।