নওগাঁর রাণীনগরে হাসপাতালে বৃদ্ধের মৃত্যু, পুলিশ হেফাজতে লাশ

নওগাঁর রাণীনগরে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা বৃদ্ধ জয়নাল (৫৫) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)

Location :

Raninagar
রাণীনগর থানা, নওগাঁ
রাণীনগর থানা, নওগাঁ |নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা বৃদ্ধ জয়নাল (৫৫) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের মাষ্টারপাড়া সৃষ্টি স্কুল এলাকায় রাস্তার পাশে পড়ে ছিলেন তিনি।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।

মৃত জয়নাল নওগাঁর মাইন উদ্দীনের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা সদরে বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের মাষ্টারপাড়া সৃষ্টি স্কুল এলাকায় রাস্তার পাশে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় বৃদ্ধের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতাল সূত্র জানায়, যখন ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়, তখন তিনি অত্যন্ত দুর্বল ও অচেতন অবস্থায় ছিলেন। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।

রাণীনগর থানার ওসি মো: জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। বৃদ্ধের লাশ পুলিশি হেফাজতে রয়েছে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবারের লোকজন আসার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, বৃদ্ধে শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।