পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার জারিয়া ইউনিয়ন এর নাটেরকোনা গ্রাম এ দুর্ঘটনা ঘটে।

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার জারিয়া ইউনিয়ন এর নাটেরকোনা গ্রাম এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রায়হান (৭)। সে নাটেরকোনা গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান নিজ বাড়ির পাশের পাকা সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পূর্বধলা থেকে জারিয়ার দিকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত অটোরিকশা ও চালককে এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।