শুধুমাত্র আইন দিয়ে ধর্ষণ বন্ধ করা যাবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

‘এই স্টপেজ চালুর ফলে এলাকার মানুষ সহজেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন। এটি এই অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনবে।’

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
বক্তব্য রাখছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
বক্তব্য রাখছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী |নয়া দিগন্ত

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘শুধুমাত্র আইন দিয়ে ধর্ষণ বন্ধ করা যাবে না। এজন্য পরিবার থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘আপনাদের সন্তান কখন কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে সচেতনভাবে খেয়াল রাখুন। তারা যদি কাঁচা টাকা আয় করে তা কখনোই প্রশ্রয় দিবেন না।’

মঙ্গলবার (২৭ মে) রাতে নাটোরের আজিমনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেসের নতুন স্টপেজ উদ্বোধনের মুহূর্তে এসব কথা বলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রেলওয়ের কর্মকর্তা ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এই স্টপেজ চালুর ফলে এলাকার মানুষ সহজেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন। এটি এই অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনবে।’

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যতে আরো আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর সম্ভাবনাও রয়েছে।

বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা সিদ্দিক সি আলী নিষ্ঠুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে পাকসি বিভাগীয় কর্মকর্তা মোস্তফা আলম, লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: বরকতউল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মো: আবীর হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শিমুল, সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা হারুনর রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা নজরুল ইসলাম মোলাম প্রমুখ।