কুমিল্লায় আইনজীবীদের নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রতিদ্বন্দ্বিতার প্রতিবাদে বিক্ষোভ

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্যানেলে আওয়ামীপন্থী আইনজীবীদের প্রতিদ্বন্দ্বিতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জুলাই যোদ্ধারা।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লায় আইনজীবীদের নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রতিদ্বন্দ্বিতার প্রতিবাদে বিক্ষোভ
কুমিল্লায় আইনজীবীদের নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রতিদ্বন্দ্বিতার প্রতিবাদে বিক্ষোভ |নয়া দিগন্ত

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্যানেলে আওয়ামীপন্থী আইনজীবীদের প্রতিদ্বন্দ্বিতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জুলাই যোদ্ধারা।

সোমবার (৩০ মার্চ) দুপুরে কুমিল্লা আদালত প্রাঙ্গণে ঐক্যবদ্ধ শিক্ষার্থী সমাজের ব্যানারে তারা এ বিক্ষোভ করেন।

ঐক্যবদ্ধ শিক্ষার্থী সমাজ কুমিল্লার আহ্বায়ক আবু রায়হান বলেন, আদালতের মতো পবিত্র জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা আমরা কোনোভাবে মেনে নেব না।

তিনি বিএনপি সরকারের উদ্দেশ্যে করে বলেন, চৌদ্দশ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত চব্বিশের স্বাধীনতাকে কোনোভাবেই যেন বিকিয়ে দেয়া না হয়।

নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীরা অংশ নেয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমরা নির্বাচনের দিন আদালত প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করব।

বিক্ষোভ মিছিলে কুমিল্লা জেলা শাখার সেক্রেটারি ইয়াসিন আরাফাত হিমু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সম্রাট রাব্বি, হাসিবুল আলম নাহিন, আলভিসহ জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, আগামী ২ এপ্রিল কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীরা ১৪টি পদেই প্রতিদ্বন্দ্বিতা করছে। সভাপতি পদপ্রার্থী গোলাম ফারুক কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা। সেক্রেটারি পদপ্রার্থী নেয়ামত উল্লাহ চৌধুরী (জামান) আওয়ামী আইনজীবী পরিষদ থেকে ইতোপূর্বে নির্বাচন করে আইনজীবী সমিতির এজিএস নির্বাচিত হয়েছিলেন।