লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

ছোট ভাই বাবুর (১০) একটি পোষা পাখি ছিল। বুধবার সকালে একটি বিড়াল পাখিটি মেরে ফেলে। এ ঘটনায় বাবু সারাক্ষণ কান্নাকাটি করছিল। তাকে কান্না থামাতে বলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। একপর্যায়ে বাবু একটি ছুরি এনে আল-আমিনের বুকে আঘাত করে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur
নিহত আল-আমিন
নিহত আল-আমিন |নয়া দিগন্ত

লক্ষ্মীপুরে পোষা পাখি মারা যাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আল-আমিন (১৪) নিহত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিলশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন ওই গ্রামের জাফর আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছোট ভাই বাবুর (১০) একটি পোষা পাখি ছিল। বুধবার সকালে একটি বিড়াল পাখিটি মেরে ফেলে। এ ঘটনায় বাবু সারাক্ষণ কান্নাকাটি করছিল। তাকে কান্না থামাতে বলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। একপর্যায়ে বাবু একটি ছুরি এনে আল-আমিনের বুকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। আল-আমিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।