তালতলীতে অটোরিকশার চাপায় মাদরাসাছাত্র নিহত

প্রতিদিনের মতো বুধবারও সিফাত মাদরাসায় ক্লাস শেষে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল। ফায়ার সার্ভিসের সামনে অটো থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পূর্ব দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা তাকে চাপা দেয়।

ইউসুফ আলী, তালতলী (বরগুনা)

Location :

Taltali
সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্র নিহত
সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্র নিহত |প্রতীকী ছবি

বরগুনার তালতলীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় সিফাত (৫) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। বুধবার (১৩ মে) উপজেলার আমতলী-তালতলী সড়কের হাতনপাড়া এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত উপজেলার তালিমুল কোরআন অ্যাকাডেমির নার্সারি শ্রেণির ছাত্র এবং হাতনপাড়া এলাকার হার্ডওয়্যার ব্যবসায়ী রাসেল মিয়ার ছোট ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো বুধবারও সিফাত মাদরাসায় ক্লাস শেষে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল। ফায়ার সার্ভিসের সামনে অটো থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পূর্ব দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা তাকে চাপা দেয়।

স্থানীয়দের অভিযোগ, বড় ভাইজোড়া গ্রামের অটোরিকশাচালক ফেরদাউস বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত সিফাতকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের একটি হাসপাতালে রেফার্ড করা হয়। তবে বরিশালে নেয়ার পথে আমতলী এলাকায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইদুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তবে কোনো লিখিত অভিযোগ পাইনি।’