হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ঐতিহাসিক তেঁভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী
হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী |নয়া দিগন্ত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ঐতিহাসিক তেঁভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (২৮ জুন) এ উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে অবস্থিত তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।

বাদ জোহর হাবিপ্রবির কেন্দ্রীয় জামে মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে তাঁর ও পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের সার্বিক কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

উপমহাদেশের এই সংগ্রামী নেতার ৪০তম মৃত্যুবার্ষিকীতে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: এনামউল্যা তার বাণীতে বলেন,

হাজী মোহাম্মদ দানেশ ছিলেন শোষিত, বঞ্চিত কৃষক শ্রেণি ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একজন নিবেদিতপ্রাণ। তৎকালীন সময়ে উচ্চশিক্ষা গ্রহণ করেও তিনি ছিলেন অতি সাধারণ ও সাদা মনের মানুষ। তার জীবন ছিল ত্যাগ, সততা ও দেশপ্রেমের আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত। শাসক শ্রেণির জাঁতাকলে পিষ্ট অধিকারবঞ্চিত কৃষক শ্রেণি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায় ও কল্যাণে তার আপসহীন সংগ্রাম ও নেতৃত্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর মহান আদর্শ ও কর্মময় জীবন আমাদের নতুন প্রজন্মকে নিঃস্বার্থভাবে দেশ ও অধিকারবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার প্রেরণা জোগাবে এবং জাতি চিরদিন এ বরেণ্য মহাপুরুষকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

আজকের এই দিনে আমি তাঁর নামাঙ্কিত প্রতিষ্ঠিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে আহ্বান জানাই—আসুন, এই মহান নেতার আদর্শকে ধারণ করে ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে এবং দেশ ও জাতির কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে কাজ করি।’