মুকসুদপুরে সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আইফোন ও টাকার জন্য তাকে হত্যা করে তারই চার বন্ধু

সোমবার (৯ মার্চ) রাতে বাঁশবাড়ীয়া গ্রামের একটি পুকুরের কচুরিপানার মধ্য থেকে সিয়ামের লাশ উদ্ধার করা হয়। সিয়ামের কাছে আইফোন ও নগদ টাকা ছিল। সেই মোবাইলফোন বিক্রি করে এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে মাদকের টাকা জোগার করতে সিয়ামকে হত্যার পরিকল্পনা করে তার চার বন্ধু।

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা

Location :

Muksudpur
সিয়াম হত্যার ঘটনায় হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
সিয়াম হত্যার ঘটনায় হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ |নয়া দিগন্ত

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রবাসী লিখন মোল্লার ছেলে সিয়াম মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়াকান্দী বাজারে বাঁশবাড়িয়া ইউনিয়নের জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের ছবিসহ বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন এবং বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে নির্মমভাবে সিয়ামকে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।

তারা আরো বলেন, দুই আসামি এখনো গ্রেফতার হয়নি। তারা গোপনে দেশ ত্যাগের চেষ্টা করছে। তারা কোনোভাবে যেন দেশ ত্যাগ করতে না পারে, তাই দ্রুত তাদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানান তারা।

উল্লেখ্য, সোমবার (৯ মার্চ) রাতে বাঁশবাড়ীয়া গ্রামের একটি পুকুরের কচুরিপানার মধ্য থেকে সিয়ামের লাশ উদ্ধার করা হয়। সিয়ামের কাছে আইফোন ও নগদ টাকা ছিল। সেই মোবাইলফোন বিক্রি করে এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে মাদকের টাকা জোগার করতে সিয়ামকে হত্যার পরিকল্পনা করে তার চার বন্ধু।

ওই চার বন্ধু হলেন— উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) রিপন মুন্সির ছেলে সাজিদ মুন্সি, টুটুল মুন্সির ছেলে পারভেজ মুন্সি, রায়হান মুন্সির ছেলে অভি মুন্সি ও ঝুটিগ্রামের সাহিন মিয়ার ছেলে দিদার।

এ ঘটনায় ঝুটিগ্রামের শাহিন মিয়ার ছেলে দিদার ও বাঁশবাড়ীয়া গ্রামের টিটুল মুন্সীর ছেলে পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ। অপর দু’জনকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।