ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শাহাদাত হোসেন

ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে।

Location :

Jhalokati
ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শাহাদাত হোসেন
ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শাহাদাত হোসেন |নয়া দিগন্ত

আতিকুর রহমান, ঝালকাঠি

ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে।

রোববার সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক নোটিশে তাকে এ পদ প্রদানের আদেশ দেয়া হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক পত্রে দেশের ৬৪জেলা পরিষদের প্রশাসকের নাম ঘোষণা করা হয়।

১৫ মার্চ ১চৈত্র তারিখে ৪৬.০৪২.০৩৩.০৩.০০.১৪৭.১১.৪১১ নং স্মারকের পত্রে উল্লেখ করা হয়েছে, জেলা পরিষদ (সংশোধনী) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক (১) মোতাবেক নিম্নবর্ণিত ব্যক্তিগণকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লিখিত জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

জেলা বিএনপির এ শীর্ষ নেতা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ হওয়ায় সর্বমহলে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্খী ও জনসাধারণ।