চুয়াডাঙ্গার জীবননগরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত নয়জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন জীবননগর পৌর এলাকার বাজারপাড়ার মীরজান আলীর ছেলে সাহেদ আহম্মেদ (৪০), বাঁকা আশতলাপাড়ার আলম হোসেনের ছেলে ফুরকান আহম্মেদ (২৬), দেহাটি গ্রামের মরহুম রবগুল শাহার ছেলে নাজমুল শাহা (২৮), আন্দুলবাড়ীয়া এলাকার বিশারত আলীর ছেলে ফরিদ উদ্দিন (৪০), জেহের আলীর ছেলে ফেতু মিয়া (৫০), ফেতু মিয়ার ছেলে রজব আলী মিয়া (২৬), মনোহরপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে লিয়াকত আলী (২৮), দেহাটি মাঝপাড়ার মরহুম বারেক মুন্সীর ছেলে আব্বাস উদ্দিন মোংলা (৪৭) এবং দেহাটি কাজলাপাড়ার আনসার আলীর ছেলে নাসিরুল ইসলাম (২৮)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে চলমান অভিযানের অংশ হিসেবে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে দীর্ঘদিন আত্মগোপনে থাকা একাধিক আসামিকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জীবননগর থানা পুলিশ জানায়, মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, ‘গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে, সকল অপরাধীদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে।’



