পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুই হাজার পাঁচ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদ পেয়ে শনিবার (১৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী বি অনলাইন পরিবহন নামে একটি বাসে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে দুই হাজার পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার দু’জন হলেন— মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী গ্রামের এস্কেন্দার হাওলাদারের ছেলে শিপন হাওলাদার (৪৭) ও একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো: মঞ্জু মিয়া (৫০)। গ্রেফতার দু’জন ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানারা অফিসার ইনচার্জ (ওসি) মো: রবিউল ইসলাম বলেন, গ্রেফতার দুই মাদক কারবারির বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে আরো একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



