সিরাজগঞ্জে বিএনপি ও জিওপি থেকে শতাধিক সমর্থকের এনসিপিতে যোগদান

‘গণঅধিকার পরিষদ ও বিএনপির শতাধিক নেতাকর্মী আজ এনসিপিতে যোগদান করেন। তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রত্যেক নতুন সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।’

Location :

Chauhali
আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিলো বিএনপি ও গণঅধিকার পরিষদের শতাধিক সমর্থক
আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিলো বিএনপি ও গণঅধিকার পরিষদের শতাধিক সমর্থক |নয়া দিগন্ত

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও গণঅধিকার পরিষদ (জিওপি) ছেড়ে শতাধিক সমর্থক জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে কেজির মোড় এলাকার একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে বেলকুচি, এনায়েতপুর ও চৌহালী এলাকা থেকে তারা এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের হাত ধরে দলে যোগদান করেন। পরে তাদেরকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ ও যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, সিরাজগঞ্জ জেলা যুবশক্তির সদস্য সচিব মুছা হাসেমীসহ জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় মাহিন সরকার বলেন, ‘গণঅধিকার পরিষদ ও বিএনপির শতাধিক নেতাকর্মী আজ এনসিপিতে যোগদান করেন। তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রত্যেক নতুন সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।’

যুগ্ম সদস্য সচিব এস এম সাঈদ মোস্তাফিজ বলেন, ‘বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা গত ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে, গুম খুনের শিকার হয়েছে। এখন সুসময়ে এসে তারা দেখতে পাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। তারা কিন্তু কষ্ট পাচ্ছে। এরই ফলাফল হিসেবে তারা কিন্তু এনসিপিতে যোগদান করেছে।’