ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুনামগঞ্জে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
৫ আগস্ট (৩৬ জুলাই) ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসন চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও সকাল ১১টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মো: নুরুল ইসলাম নুরুলসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, সদর থানা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার, উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, পিপি অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বেলা ২১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারওয়ারের সঞ্চালনায় দিবসের ওপর গুরুত্ব রেখে বিষয়ভিত্তিক আলোচনা করেন শহীদ সোহাগের ভাই শুভ আহমেদ, জুলাইয়ে আহত বিফলা আক্তার, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বন্দে আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও ২য় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো: শাহজাহান, উপজেলা জামায়াতের আমির মো: হাবিবুর রহমান ও নায়েবে আমির মো: ফখরুল ইসলাম চৌধুরী, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, গণমাধ্যমকর্মী শাহীন আলম, বিএনপি নেতা ফরায়েজি, মো: নাজিম উদ্দীন, উপজেলা যুবদল আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা মো: তোফায়েল আহমদ, মাসুম আহমদ, আরিফুল রহমান, সাবিহা নওরিন সারা, সানজিদা আক্তার নিহা, আবু সুফিয়ান, উপজেলা কৃষক দল আহ্বায়ক মোবারক হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা তাহের আহমেদ, মেহেদী হাসান রোকন প্রমুখ।
অপরদিকে, ৩৬ জুলাই (৫ আগস্ট) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘লেগাসি অব জুলাই’ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ আগস্ট (বুধবার) সকাল ৮টায় সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্ট থেকে এই ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়।
সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিমের সভাপতিত্বে এবং জেলা সম্পাদক আবদুল্লাহ আল মামুনের ব্যবস্থাপনায় ম্যারাথনটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কাজির পয়েন্ট থেকে যাত্রা শুরু করে রানাররা ট্রাফিক পয়েন্ট, পুরাতন বাসস্ট্যান্ড ও কালীবাড়ি হয়ে সুনামগঞ্জ সরকারি কলেজে গিয়ে ৫ কিলোমিটারের এই ম্যারাথন সমাপ্ত করেন। এতে সুনামগঞ্জ পৌরসভার বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ম্যারাথন চলাকালীন অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। এ সময় রাজপথ ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন সময়োপযোগী ও উত্তাল স্লোগানে মুখরিত হয়ে ওঠে।



