বিয়ানীবাজারে পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

মুনতাহার মা তার বোনের বাসায় কাজ করছিলেন। এ সময় সবার অগোচরে বাথরুমে ডুকে পানিভর্তি বালতিতে পড়ে যায় মুনতাহা। পরে তার বড় বোন বিষয়টি দেখতে পেয়ে মাকে ডাক দেয়।

বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
পানিভর্তি বালতিতে ডুবে শিশুর মৃত্যু
পানিভর্তি বালতিতে ডুবে শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

সিলেটের বিয়ানীবাজারে পানিভর্তি বালতিতে পড়ে মুনতাহা আক্তার নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুনতাহা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পশ্চিম মনসুর এলাকার ইকবাল হোসেন ও কুলসুমা বেগম দম্পতির মেয়ে। তারা বিয়ানীবাজারে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।

স্বজনরা জানান, মুনতাহার মা তার বোনের বাসায় কাজ করছিলেন। এ সময় সবার অগোচরে বাথরুমে ডুকে পানিভর্তি বালতিতে পড়ে যায় মুনতাহা। পরে তার বড় বোন বিষয়টি দেখতে পেয়ে মাকে ডাক দেয়। এরপর পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক জানান, পানিভর্তি বালতিতে পড়ে মুনতাহা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।