বকশীগঞ্জে অবৈধ উপায়ে জ্বালানি তেল সংগ্রহ, যুবকের জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে অবৈধ উপায়ে জ্বালানি তেল সংগ্রহের অভিযোগে শাকিল মিয়া (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

Location :

Baksiganj
বকশীগঞ্জে অবৈধ উপায়ে জ্বালানি তেল সংগ্রহ, জরিমানা দিলেন শাকিল মিয়া (২২)
বকশীগঞ্জে অবৈধ উপায়ে জ্বালানি তেল সংগ্রহ, জরিমানা দিলেন শাকিল মিয়া (২২) |নয়া দিগন্ত

জামালপুরের বকশীগঞ্জে অবৈধ উপায়ে জ্বালানি তেল সংগ্রহের অভিযোগে শাকিল মিয়া (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে পৌর এলাকার পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

শাকিল শ্রীবরদ্দী উপজেলার কোর্নঝোড়া ইউনিয়নের জাহান আলী ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিকেলে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অবৈধ পন্থায় ১০ লিটারের খালি কন্টেইনারে জ্বালানি তেল সংগ্রহের সময় শাকিলকে আটক করা হয়। পরে অবৈধ উপায়ে জ্বালানি তেল সংগ্রহের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করে

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল- হুসনা, ট্যাগ অফিসার কামরুজ্জামানসহ অনেকেই।

এ বিষয়ে ইউএনও মুরাদ হোসেন দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘দেশের জ্বালানি সঙ্কটের কারণে পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে। অতিরিক্ত তেল নেয়া, মজুত রাখা, প্রতারণা ও অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’