ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের দফা গ্রামে প্রতিবছরের ন্যায় এ বছরও পবিত্র কোরআনের হাফেজ ও দাওরায়ে হাদিস (মাওলানা) সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
‘দফা স্বপ্ন-পূরণ যুব সঙ্ঘ’র উদ্যোগে শুক্রবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন আলেম ও হাফেজদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজে দ্বীনি শিক্ষার প্রসার এবং নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়ে থাকে। তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ভবিষ্যতেও যাতে এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে পারেন, সেজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
এ বছর সংবর্ধনা প্রাপ্ত মাওলানাগণ হলেন- মাওলানা সায়াদ বিন আতিক (বাবা: এটিএম মুহাম্মাদ আতিকুল হক) ও মাওলানা মুহা: আসলামুল হক (বাবা: মো: আতিক মাতুব্বর)।
সংবর্ধনা প্রাপ্ত হাফেজগণ হলেন— হাফেজ মুহাম্মাদ আবু জ্বর গেফারী (বাবা: হাফেজ আব্দুল আজিজ মোল্লা), হাফেজ মুহাম্মাদ ফাহাদ হোসেন (বাবা: মুহাম্মদ মুরাদ মাতুব্বর), হাফেজ মুহাম্মাদ সালাউদ্দিন (বাবা: মুহাম্মদ মাহফুজ মোল্লা), হাফেজ মুহাম্মাদ শোয়াইব (বাবা: লিয়া মাতুব্বর), হাফেজ মুহাম্মাদ শরিফুল ইসলাম (বাবা: মুহাম্মাদ মনি ফকির), হাফেজ সাইফুদ্দিন ইসলাম (বাবা: আব্দুল হান্নান মল্লিক), মুহাম্মাদ তামিম আহমেদ (বাবা: মুহাম্মদ জাফর মোল্লা), হাফেজ মুহাম্মাদ জিসান ফকির (বাবা: মুহাম্মদ আতিক ফকির), হাফেজ আব্দুল্লাহ্ মোল্লা (বাবা: কাওসার মোল্লা), হাফেজ মুহাম্মাদ গোলাম রহমান (বাবা: মুহাম্মাদ বাচ্চু মুন্সি) এবং হাফেজা মাইমুনা বিনতে বোরহান (বাবা: বোরহান উদ্দিন)।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তরুণ প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করে।
শেষে সংবর্ধনা প্রাপ্তদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মহান আল্লাহ তায়ালার কাছে তাদেরকে দ্বীনের খেদমতে কবুল করার প্রার্থনা জানানো হয়।



