পটুয়াখালীর কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় কুদ্দুস হাওলাদার (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার টিয়াখালীর ইউনিয়নের রজপাড়া সিক্স লাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের বাসিন্দা।
সূত্রে জানা যায়, বাড়ি থেকে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রজপাড়া সিক্স লাইন এলাকায় রাস্তা পারাপারের সময় পিছন দিক থেকে বেপেয়া দ্রুতগতিতে আসা অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে মঙ্গলবার ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম জানান, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি।



